• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, লকডাউন ক্যাম্পাসে অবরুদ্ধ উপাচার্য হেলাল খানের বক্তব্যের প্রতিবাদ, স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন রোমানা নীড় সেজদায় মাটি থেকে পা উঠিয়ে রাখলে কি নামাজ হবে? ইসলামি বিশেষজ্ঞদের ব্যাখ্যা ক্লিপ ডিজাইনের নতুন ইয়ারবাড আনছে শাওমি, ব্যাটারি ব্যাকআপ ৩৮ ঘণ্টা থানকুনি পাতার যত উপকারিতা, ক্ষত নিরাময় থেকে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা মানবিক কাজে ১০ লাখ দিরহাম পুরস্কার দেবে আমিরাত, আবেদন জমা পড়েছে ২১ হাজারের বেশি ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম স্লিপার বাস চলাচলে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল জারি ১৩৫ ম্যাচে ৯৪ গোল, আন্তর্জাতিক ফুটবল থেকে লুকাকুর অবসর

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক / ১৩ টাইম:
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধি ও মজুরি বোর্ডের বেতন কাঠামো দ্রুত কার্যকরের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের নাওজোড় এলাকা। সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন।প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকাতেও অবস্থান নেন শ্রমিকরা। একপর্যায়ে তারা অবরোধের চেষ্টা করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে শ্রমিকরা পালিয়ে যান। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, নাওজোড় এলাকায় বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com