• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শ্রীপুর, মাওনা চৌরাস্তায় মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর অধ্যাপক নিসতার জাহানকে হেনস্তা, বিচারের দাবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা লকডাউন ঘিরে নিরাপত্তাশঙ্কা, যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল কমেছে ১৩ দিনে সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা সহিংসতার সংবাদ প্রচারে অতিরঞ্জন বন্ধে তথ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ, ৭ দিনের আল্টিমেটাম এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক, বন্ধু বলে সম্বোধন ট্রাম্পের রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি ১০০০, ১৫০০ নাকি ২০০০ ওয়াটের ইমারশন রড, কোনটি কিনলে সাশ্রয়ী?

মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক / ১০ টাইম:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সৌদি আরবের মক্কা নগরীর অন্যতম সুপরিচিত স্থাপনা ‘মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্স’ দুটি নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। ভবনের অভ্যন্তরে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জাদুঘর ও সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চের (অবজারবেশন ডেক) স্বীকৃতি হিসেবে মর্যাদপূর্ণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অর্জন করেছে ‘রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস’ (মক্কা শহর ও পবিত্র স্থান বিষয়ক রাজকীয় কমিশন)।

গালফ নিউজ ও সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজকীয় কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৈশ্বিক মাইলফলক অর্জনের কথা ঘোষণা করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জানুয়ারি রেকর্ড দুটি অর্জন করে মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্স।

 

কমিশনের দেওয়া তথ্যমতে, প্রথম রেকর্ডটি অর্জন করেছে ‘মক্কা ক্লক টাওয়ার মিউজিয়াম’। মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত এই জাদুঘরটি বিশ্বের যে কোনো ভবনের ভেতরে অবস্থিত সর্বোচ্চ জাদুঘর হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। দ্বিতীয় রেকর্ডটি অর্জিত হয়েছে টাওয়ার কমপ্লেক্সের বাইরের উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকটির জন্য। ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত এই ডেকটি বিশ্বব্যাপী এ ধরনের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ মঞ্চ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

দুটি স্থাপনাই মক্কা ক্লক টাওয়ার কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত। সেখান থেকে ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদের মনোরম দৃশ্য দেখা যায়। রাজকীয় কমিশন জানিয়েছে, এই অর্জনগুলো শহরের স্থাপত্য ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর মানোন্নয়ন, বাসিন্দা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং মক্কায় আগত লাখ লাখ তীর্থযাত্রীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার চলমান প্রচেষ্টারই অংশ।

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত সম্পদকে বিশ্বের সামনে তুলে ধরে শহরটিকে একটি অনন্য বৈশ্বিক ধর্মীয় ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় কমিশন।

Share this news as a Photo Card


আরো নিউজ

মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com