• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শ্রীপুর, মাওনা চৌরাস্তায় মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর অধ্যাপক নিসতার জাহানকে হেনস্তা, বিচারের দাবি ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা লকডাউন ঘিরে নিরাপত্তাশঙ্কা, যাত্রাবাড়ী-সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল কমেছে ১৩ দিনে সাত দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা সহিংসতার সংবাদ প্রচারে অতিরঞ্জন বন্ধে তথ্য মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ, ৭ দিনের আল্টিমেটাম এপেক সম্মেলনের ফাঁকে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক, বন্ধু বলে সম্বোধন ট্রাম্পের রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি মতপার্থক্য ও ভুল সংশোধনে ইসলামের যে ৩টি শিষ্টাচার মেনে চলা জরুরি ১০০০, ১৫০০ নাকি ২০০০ ওয়াটের ইমারশন রড, কোনটি কিনলে সাশ্রয়ী?

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শ্রীপুর, মাওনা চৌরাস্তায় মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি / ৯ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে একদল লোক মাওনা চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই গড়গড়িয়া মাস্টারবাড়ি, হাজী পাম্প এলাকা ও আনসার রোডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবস্থান নিয়ে অবরোধ করেন শ্রমিকদের একটি অংশ। পরে আনসার সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। তারা অনুরোধ উপেক্ষা করে সামনে এগোতে থাকেন।

 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আনসার সদস্য ও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করেন। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই লাঠিসোঁটা হাতে একদল যুবক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। বিক্ষোভকারীদের কেউ কেউ সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় লাঠিসোঁটা হাতে শতাধিক লোক বিভিন্ন মার্কেটে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকটি দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে ক্রেতা-বিক্রেতারা দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান।

মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী আবদুল্লাহ বলেন, লাঠিসোঁটা হাতে কয়েক শ লোক মার্কেটে ঢুকে ভাঙচুর চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে অবরোধ করেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকেরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ করেন। এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শ্রীপুর, মাওনা চৌরাস্তায় মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শ্রীপুর, মাওনা চৌরাস্তায় মার্কেট-দোকানে হামলা-ভাঙচুর

19 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com