• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান আন্দোলন আরও বেগবান ও কার্যকর করার বিষয়ে আলোচনা শেষে শাটডাউনের ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলেন, দুই মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও সংকট নিরসনে এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো সমাধান আসেনি। এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, বিগত দুই মাস ধরে চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।

আলোচনা সভা শেষে রাত ২টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যরা সংবাদ সম্মেলন করবেন বলে জানানো হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত। নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের মাথায় আবারও শাটডাউনের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card


আরো নিউজ

উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com