• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক রাজনৈতিক ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান এনসিপির সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের হাজী মুছা সভাপতি, ইসমাঈল মাস্টার সম্পাদক নির্বাচিত

রিপোর্টারের নাম / ১২২৩ টাইম:
আপডেট: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ আগামী ৩ বছরের জন‍্য গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩ টায় গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডে ন‍্যাশনাল আইডিয়াল স্কুলের হলরুমে গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সভায় আগামী ৩ বছরের জন‍্য কমিটি গঠন করা হয়।

ইউনিক এডুকেয়ার হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ মোছাদ্দিকুর রহমান হাজী মোছা সভাপতি এবং এম. এ বারী শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাঈল হোসেন মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ক‍্যামফোর্ড স্কুলের পরিচালক মোস্তফা কামাল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ সময় এসোসিয়েশনের বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ন‍্যাশনাল আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বাদল আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন সারোয়ার, বিকেএ গাজীপুর জেলা সাধারণ সম্পাদক প্রফেসর সাখাওয়াত ভূইয়া।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের হাজী মুছা সভাপতি, ইসমাঈল মাস্টার সম্পাদক নির্বাচিত

20 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের হাজী মুছা সভাপতি, ইসমাঈল মাস্টার সম্পাদক নির্বাচিত

20 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com