জবি প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটাগামী একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটায় ভ্রমণের উদ্দেশ্যে ‘আইকনিক পরিবহন’-এর ডাবল ডেকার স্লিপার কোচটি ভাড়া করেছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার পথে রওনা হয়। শুক্রবার সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তার পাশে পুকুরে উল্টে পড়ে। এতে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আঘাত পান। ঘটনার খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
গুরুতর আহত অবস্থায় ৬ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার গাঢাকা দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/