• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দুই দফা নামাজে জানাজা শেষে মা বাবার কবরের পাশেই চিরনিদ্রায় চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাডভোকেট মিজান ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ‘দেশের সংকট কৃত্রিমভাবে তৈরি হচ্ছে’—রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায় আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন ‘ইত্যাদি’তে গান গেয়ে আপ্লুত রাজীব ‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’ বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস (পূবাইল,গাজীপুর ) / ২ টাইম:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ ২ যুগ পর উৎসবমুখর পরিবেশে পূবাইল ছিকলিয়া হিন্দু কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে রানা সাহা এবং সম্পাদক পদে কাজল চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

শনিবার ১২ সেপ্টেম্বর ছিকলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমবায় কর্মকর্তা আরিফা সুলতানা শিপা।নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ মৃধা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মোট ৩৬৮ জন ভোটারের মধ্যে ৩৩৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গণনা শেষে সভাপতি পদে আনারস প্রতীকে ১৭৮ ভোট পেয়ে রানা দাস সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল প্রতীকে সর্বোচ্চ ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাজল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ পদে বিকাশ চন্দ্র সাহা হাতপাখা প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত ও ব্যবস্থাপনা পরিচালনা পরিষদের সদস্য পদে মোবাইল ফোন প্রতীকে ১৯০ ভোটে নির্বাচিত হয়েছেন চিত্তবর্মন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমিতির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈকত দাস, যুগ্ম সম্পাদক পদে সৌরভ সাহা নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ ছিকলিয়া কল্যাণ সমিতির আস্থা ও সমর্থনের দায়িত্ব দেওয়ায় সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সদস্যদের দীর্ঘদিনের আমানতের স্বার্থ সংরক্ষণ, সার্বিক উন্নয়ন এবং সমিতির একতা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com
https://slotbet.online/
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com