• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Headline
ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, আবু সাইদ গ্রেপ্তার ‎ ‎ জলঢাকায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন জবি উপাচার্য: ফ্যাসিবাদের কারণে শিক্ষার্থীরা নিঃস্ব অবস্থায় রয়েছে জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান,সড়ক অবরোধ কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ‘২ লাখ টাকা’ না পেয়ে বিএনপি নেতাকে আ.লীগ বানিয়ে গ্রেপ্তারের অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি শাপলা চত্বরের শহীদ পরিবারকে সম্মাননা দেওয়ায় আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার নজরদারিতে প্রভাবশালীরা

জলঢাকায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি / ১ টাইম:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মিনি স্টেডিয়ামে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে এ আয়োজন করেছে জলঢাকা থানা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জলঢাকা মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জলঢাকা থানার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থা, জলঢাকার সহযোগিতায় এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জলঢাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, তদন্ত কর্মকর্তা শরীফুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক সাদের হোসেন, সমাজসেবক মোহাইমিনুর রহমান সানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় জলঢাকা উপজেলার চারটি পুরুষ দল ও একটি নারী দল অংশগ্রহণ করছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কাবাডির প্রসার ঘটবে, তরুণদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়বে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। উদ্বোধনী ম্যাচে দুই দলের মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে মাঠে বিপুলসংখ্যক স্থানীয় দর্শকের সমাগম ঘটে

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
16 September 2026

শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার নজরদারিতে প্রভাবশালীরা

www.hostbuybd.com
https://slotbet.online/
16 September 2026

শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার নজরদারিতে প্রভাবশালীরা

www.hostbuybd.com