• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নিয়ম ভেঙে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে একই কর্মস্থলে প্রশাসনিক কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা

​সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: / ২২ টাইম:
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিতর্কিত কর্মকাণ্ড ও বিগত নির্বাচনগুলোতে অনিয়মের পেছনে মূল কারিগর হিসেবে অভিযুক্ত উপজেলা প্রশাসনের এক প্রশাসনিক কর্মকর্তা বহাল তবিয়তে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে প্রশাসন পুনর্গঠন ও বিতর্কিত কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সোনারগাঁওয়ে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ​স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সংগঠনগুলোর অভিযোগ, বিতর্কিত ও একতরফা নির্বাচনগুলোতে রাতের আঁধারে সিল মারা থেকে শুরু করে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিজয়ী করতে নেপথ্য ভূমিকায় ছিলেন এই রাসেদুল ইসলাম। তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের সাথে সখ্য বজায় রেখে নানা অনিয়ম ও দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ​

গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ ও বিরোধী দলগুলো সব ধরনের ফ্যাসিবাদী দোসর ও অনিয়মে জড়িত কর্মকর্তাদের অপসারণ দাবি জানালেও অবৈধ টাকার বিনিময়ে তিনি নানা কৌশলে নিজ পদে বহাল রয়েছেন। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ছে স্থানীয় সুশীল সমাজ এর মধ্যে। ২০২২ সালের ২৯ মে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ সময় পার হলেও তিনি একই পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রশাসনে একই কর্মস্থলে দীর্ঘদিন অবস্থান নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের মতে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে একই স্থানে দীর্ঘমেয়াদে অবস্থান প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নবিদ্ধ করছে।

​এ বিষয়ে সোনারগাঁওয়ে কর্মরত সচেতন নাগরিক সমাজ জানান, বিগত ফ্যাসিবাদের অনুসারী ও রাতের ভোটের মূল কারিগরদের প্রশাসনে রেখে কখনো বৈষম্যহীন ও স্বচ্ছ প্রশাসনিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তারা দ্রুত এই বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তাকে পদ অপসারণ ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতকে ফোনে পাওয়া যায়নি।

 

Share this news as a Photo Card


আরো নিউজ

নিয়ম ভেঙে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে একই কর্মস্থলে প্রশাসনিক কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নিয়ম ভেঙে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে একই কর্মস্থলে প্রশাসনিক কর্মকর্তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নীরবতা

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com