• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২৯ টাইম:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তবলছড়ি এলাকায় চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিকেলে মাটিরাঙ্গা থানায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম তার নিজ বাড়িতে দাদির সাথে থাকেন। গত বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে ভিকটিম তার নিজ বাড়িতে একা অবস্থান করছিলেন। এই সময় তাদের প্রতিবেশী শামছুল আলম (৩৫) জোরপূর্বক দরজা খুলে ঘরে প্রবেশ করে ভিকটিমকে ধর্ষণ করেন।

জানা যায়, তার মা তাকে ছোটোবেলায় রেখে চলে যায়। তাকে ছোটবেলা থেকে তার দাদি লালন পালন করে আসছেন। বাবা চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করেন। তাই বাড়িতে দাদির সঙ্গে থাকে ভিকটিম।

ঘটনার সময় দাদি বাজারে বিকাশ থেকে টাকা তুলতে গেলে অভিযুক্ত শামছুল আলম এ ঘটনা ঘটায়। অভিযুক্ত শামছুল আলম তিন সন্তানের জনক। ঘটনার পর থেকে শামছুল আলম পালাতক রয়েছেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন বলেন, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশ পদক্ষেপ গ্রহণ করবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com