• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

আল আমিন, নাটোর প্রতিনিধি / ৩ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের হুইপ এড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত সানাউল্লাহ নূর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে বনপাড়া বাজারে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণসভায় জেলা বিএনপির সদস্য ও বনপাড়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ, চেয়ারম্যান আলী আকবর, সাইফুল ইসলাম আফতাব, সাংবাদিক নাসিম উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, সাবেক মেয়র ইছাহাক আলী, ইকবাল হোসেন রাজু, মুস্তাফিজুর রহমান পারভেলসহ অন্যরা। উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে হামলার শিকার হন সানাউল্লাহ নূর বাবু। ওই হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

 

পরে আদালতে সম্পূরক আবেদনের মাধ্যমে আরও ১৮ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ায় ৪৫ জন। দীর্ঘ ১১ বছর পর ২০২১ সালে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও ক্ষোভ রয়েছে নিহতের স্বজন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে।

Share this news as a Photo Card


আরো নিউজ

সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সানাউল্লাহ নূর বাবু হত্যার বিচার বর্তমান সরকারের আমলেই আন্তর্জাতিক আদালতে হবে: দুলু

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com