• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৮ টাইম:
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার চারপাশে রং ফিকে হয়ে যাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ব্যবহারকারী। তাদের দাবি, ফোন কেনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন সমস্যা দেখা দিয়েছে। তবে এটি প্রকৃতপক্ষে রং উঠে যাওয়ার সমস্যা, নাকি ময়লা বা তেলের দাগ তা এখনো নিশ্চিত নয়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের ২ অক্টোবরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বারগান্ডি ও কালো রঙের মডেলে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। তবে রুপালি ও হিমনীল রঙের মডেল নিয়ে এখনো একই ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

একজন রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, তার ফোনের ক্যামেরার চারপাশের অংশ আশপাশের রঙের তুলনায় কিছুটা হালকা ও গোলাপি দেখাচ্ছে। সেখানে তেল, ময়লা বা অন্য কোনো দাগ নেই। পরিষ্কার করার পরও সমস্যাটি রয়ে গেছে বলে দাবি তার।

অন্যদিকে কয়েকজন ব্যবহারকারী তুলার কাঠি দিয়ে জায়গাটি পরিষ্কার করে কিছুটা সুফল পেয়েছেন। ম্যাশেবলের প্রতিবেদকও নিজের কালো আইফোন ১৮ প্রো ম্যাক্সে একই ধরনের বিবর্ণতা লক্ষ্য করেছেন। পরিষ্কার করার পর দাগ কিছুটা কমলেও ক্যামেরার কিনারায় হালকা পরিবর্তন দেখা গেছে।

এর আগে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের স্পিকারে অস্বাভাবিক শব্দ হওয়ার অভিযোগও সামনে এসেছিল। গত বছর আইফোন ১৭ প্রো বাজারে আসার পর অ্যালুমিনিয়ামের কাঠামোয় সহজে আঁচড় পড়ার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলো ওই ঘটনাকে ‘স্ক্র্যাচগেট’ নামে উল্লেখ করেছিল।

নতুন ফোনের দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু। তাই অল্প সময়ের মধ্যে রঙের পরিবর্তন নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগ তৈরি হয়েছে।

সমস্যাটি সম্পর্কে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছে ম্যাশেবল। তবে প্রতিবেদন প্রকাশের সময় প্রতিষ্ঠানটির কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও কারণ সম্পর্কে নিশ্চিত হতে আরও তথ্য প্রয়োজন।

Share this news as a Photo Card


আরো নিউজ

আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

10 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com