• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, দ্রুত বিচার দাবি দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, ৩০ বছর ধরে দেখাতেন সাপের খেলা সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার পেল ক্ষতিপূরণ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ইন্দোনেশিয়ায় দাবানলে পুড়েছে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি, ২০১৯ সালের তুলনায় ৩৮% বেশি ঢাকায় ২০০ টাকায় ডাব বিক্রি, অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর প্রস্তুতি, প্রাথমিক শিক্ষায় ৫ বিষয়ে অগ্রাধিকার গাজীপুর বিআরটিএ: দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান নিয়ে সংবাদ প্রচারে ক্ষুব্ধ ইশরাক, গণমাধ্যমের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ রাজশাহীর ক্রিকেটার মেহেরবের চুরি হওয়া ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার, বিসিবিকে হস্তান্তর

রাজশাহীর ক্রিকেটার মেহেরবের চুরি হওয়া ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার, বিসিবিকে হস্তান্তর

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আগেই উদ্ধার হয়েছিল বেশির ভাগ মালামাল। তবে খোঁজ পাওয়া যাচ্ছিল না ক্রিকেটার এস এম মেহেরব হাসানের নগদ তিন লাখ টাকার। অবশেষে সেই টাকাও উদ্ধার করেছে পুলিশ। আদালতের অনুমতি নিয়ে উদ্ধার করা অর্থসহ অন্যান্য মালামাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব মালামাল হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ। রাজশাহী জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, উদ্ধার করা ৩ লাখ ৮ হাজার টাকা, একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, তিনটি ট্রাভেল লাগেজ, একটি স্কুলব্যাগ, একটি ম্যাসাজ বেড ও চারটি প্লাস্টিকের বক্স বিসিবির প্রতিনিধির কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ শেষে ঢাকা থেকে রাজশাহীতে ফেরার পথে ক্রিকেটারদের মালামালবাহী কাভার্ড ভ্যান থেকে আটটি লাগেজ চুরি হয়। ক্রিকেটাররা বিমানে রাজশাহী পৌঁছালেও তাদের ৫৪টি লাগেজ পাঠানো হয়েছিল কাভার্ড ভ্যানে। পরে মালামাল নামানোর সময় আটটি লাগেজ খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

 

ঘটনার পর অভিযান চালিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রাম থেকে চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল ও অর্থ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৫ অক্টোবর পুঠিয়া থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের একজন রুবেল আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মালামাল ফেরত পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ক্রিকেটাররা। রাজশাহীর পুলিশ সুপার জানান, বিসিবির মালামাল চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযান চালানো হয়েছিল।

Share this news as a Photo Card


আরো নিউজ

রাজশাহীর ক্রিকেটার মেহেরবের চুরি হওয়া ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার, বিসিবিকে হস্তান্তর

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

রাজশাহীর ক্রিকেটার মেহেরবের চুরি হওয়া ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার, বিসিবিকে হস্তান্তর

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com