• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, দ্রুত বিচার দাবি

আল আমিন, নাটোর প্রতিনিধি / ২৩ টাইম:
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।এতে নাটোর জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী অংশ নেন। নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান,এনটিভির সিনিয়র সাংবাদিক হালিম খান,এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন,চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।

 

বক্তারা বলেন,সাংবাদিক আলিফের হত্যারকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

Share this news as a Photo Card


আরো নিউজ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, দ্রুত বিচার দাবি

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, দ্রুত বিচার দাবি

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com