• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, দ্রুত বিচার দাবি দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, ৩০ বছর ধরে দেখাতেন সাপের খেলা সৌদিতে নিহত প্রবাসী নুরুল হকের পরিবার পেল ক্ষতিপূরণ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ইন্দোনেশিয়ায় দাবানলে পুড়েছে প্রায় ১৯ লাখ হেক্টর বনভূমি, ২০১৯ সালের তুলনায় ৩৮% বেশি ঢাকায় ২০০ টাকায় ডাব বিক্রি, অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর প্রস্তুতি, প্রাথমিক শিক্ষায় ৫ বিষয়ে অগ্রাধিকার গাজীপুর বিআরটিএ: দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান নিয়ে সংবাদ প্রচারে ক্ষুব্ধ ইশরাক, গণমাধ্যমের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ রাজশাহীর ক্রিকেটার মেহেরবের চুরি হওয়া ৩ লাখ টাকাসহ মালামাল উদ্ধার, বিসিবিকে হস্তান্তর

দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, ৩০ বছর ধরে দেখাতেন সাপের খেলা

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চালনিপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। লোগেন হাসদা এলাকায় ‘পাগল ওঝা’ নামে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে নবাবগঞ্জ ও আশপাশের এলাকায় সাপ খেলা দেখানো এবং ওঝা হিসেবে পরিচিতি ছিল তার।

 

লোগেন হাসদা উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম।

চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর জন্য বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করছিলেন লোগেন। এ সময় বাক্সে থাকা একটি সাপ তার হাতে কামড় দেয়।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তার মৃত্যু হয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, ৩০ বছর ধরে দেখাতেন সাপের খেলা

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দিনাজপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, ৩০ বছর ধরে দেখাতেন সাপের খেলা

19 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com