• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৩৫০; বিদ্যুৎহীন হাজারো পরিবার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জেনে নিন ফজিলত শীতের আগে গিজার কিনবেন? দেখে নিন কেনার আগে যে ৮টি বিষয় জরুরি ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ

লাইফস্টাইল ডেস্ক / ২ টাইম:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ছুটির দিনে বিকেলের আড্ডা জমাতে গরমা গরম নাশতার জুড়ি নেই। সঙ্গে এক কাপ চা আর মুচমুচে আলুর চপ হলে তো কথাই নেই! তবে চেনা স্বাদের আলুর চপে যদি একটু নতুনত্ব আনতে চান, তাহলে ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের চিকেন আলুর চপের রেসিপি। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যাবে সুস্বাদু এই নাশতা।

বাইরে থেকে কিনে আনার ঝামেলা নেই, নিজের পছন্দমতো মসলা আর উপকরণ মিশিয়ে ঘরেই বানিয়ে নিন মুচমুচে আলুর চপ। ছুটির বিকেলে পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে উপভোগ করার জন্য এর চেয়ে সহজ আয়োজন আর কী হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে চিকেন আলুর চপ যেভাবে তৈরি করবেন-

​উপকরণ

  • কিমা চিকেন ১ কাপ
  • সিদ্ধ আলু ৪-৫টি
  • পেঁয়াজ কুচি ১টি
  • আদা-রসুন বাটা ১ চা চামচ
  • কাঁচামরিচ ও ধনেপাতা কুচি
  • গুঁড়া মসলা আধা চা চামচ করে
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • শুকনা মরিচ গুঁড়া/ফ্লেক্স ১ চা চামচ
  • টালা জিরা গুঁড়া আধা চা চামচ
  • চাট মসলা আধা চা চামচ
  • সরিষার তেল ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • ডিম ২ টি
  • ব্রেড ক্রাম্ব ১ কাপ
  • তেল পরিমাণমতো

​প্রস্তুত প্রণালি​

প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন ও মসলা দিয়ে কিমা ভেজে পানি শুকিয়ে পুর তৈরি করে ঠান্ডা করে নিন। সিদ্ধ আলুর সঙ্গে বেরেস্তা, শুকনা মরিচ, জিরা গুঁড়া, চাট মসলা, সরিষার তেল ও লবণ দিয়ে ভালো করে মেখে নিন।

মেখে রাখা আলু থেকে সামান্য অংশ নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে মাঝে ১ চামচ মাংসের পুর দিন। চারপাশ থেকে আলু দিয়ে পুরটি ঢেকে সুন্দর চপের আকার দিন।

চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে গরম তেলে সোনালি করে ভেজে তুলুন। ছুটির বিকেলে নাস্তার টেবিলে ​গরম গরম সস বা চায়ের সঙ্গে পরিবেশন করুন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com