• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের সাইবার নিরাপত্তা শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা রহিম সরকার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৩৫০; বিদ্যুৎহীন হাজারো পরিবার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জেনে নিন ফজিলত

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

আল আমিন, নাটোর প্রতিনিধি  / ১৩ টাইম:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ (৩০)।

আজ ২৪ অক্টোবর শনিবার দুপুর একটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মোঃ শরিফুল হক।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত রাশেদ দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আসছিল।

সে নিজেকে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিত। এই ভুয়া পরিচয় ব্যবহার করে সে ও তার সহযোগী চক্র সরকারি সুযোগ-সুবিধা প্রদান এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করতো। সম্প্রতি ১৯ অক্টোবর সে একই পরিচয় ব্যবহার করে বিএনপি দলীয় পদে পদায়নের ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করে বার্তা পাঠায়। বিষয়টি একপর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের গোচরীভূত হয়।

পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। অভিযানে সিংড়া থানার বালুয়া বাসুয়া গ্রাম থেকে জিয়াদুল ইসলামের ছেলে আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত রাশেদ ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার নাটোরে সহকারী রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com