• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী টাইফুন চাম্পির তাণ্ডবে তাইওয়ানে নিহত ১, আহত ৩৫০; বিদ্যুৎহীন হাজারো পরিবার অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে যে দোয়া পড়তেন নবীজি (সা.), জেনে নিন ফজিলত শীতের আগে গিজার কিনবেন? দেখে নিন কেনার আগে যে ৮টি বিষয় জরুরি ছুটির বিকেলে চায়ের সঙ্গে জমে উঠুক মুচমুচে চিকেন আলুর চপ রোনালদোর গোল, আল নাসরের দাপুটে জয় ৩-১ গোলে মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অক্ষত সংগীতশিল্পী শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ

প্রবাস পোস্ট ডেস্ক / ৩ টাইম:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) বন্ধ থাকবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে প্রথম কার্যদিবসে ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (ইনার কোর্ট ইয়ার্ডে) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। এ সময় অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা উপস্থিত থাকবেন।সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে ওই দিন আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com