• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা মাদক সেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলায় কারাগারে ৪ সাংবাদিক শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ, লাগবে নিরাপত্তা স্টিকার রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১২ চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ ভুল ধারণা থেকে বাঁচতে ইসলামের চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

নিজস্ব প্রতিনিধি / ১১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে মধ্য রাতে একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লাগে। এ সময় একটি মসজিদ, কয়েকটি দোকান ও তুলার গুদাম পুড়ে গেছে।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত ৪টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২নং সিএন্ডবি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ওই এলাকায় ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে শ্রীপুর ফায়ার স্টেশন আরও একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততোক্ষণে ঝুট ও তুলাম গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙ্গারীর দোকান ও একটি মসজিদ পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল করিম বলেন, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলমান আছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com