• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর শ্রমিকদের উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে পরাজিত শক্তি: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চাইলেন হাইকোর্ট শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী রাশিয়া-ইউক্রেনের সতর্কতা অ্যাপ হ্যাক, নাগরিকদের কাছে পারমাণবিক হামলার ভুয়া বার্তা মালদ্বীপে শ্রমিক আন্দোলন, আটক ২০-২৫ জন; দেশে ফেরত পাঠানোর শঙ্কায় ১৫০ বাংলাদেশি ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দরজা খুলছে পাকিস্তানি পেসার আমিরের?

বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত, জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং গ্রিন এনার্জি চালুর লক্ষ্যে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ডিপিডিসির মাধ্যমে পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পাশাপাশি ভবনের বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা ও সোনালী ব্যাংক শাখাসহ আবাসিক এলাকায় প্রি-পেইড মিটার বসানোর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে মতামত প্রদান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এতে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক বা থ্রিডি উপস্থাপনা প্রদর্শন করা হয়। এ সময় সংসদ সচিবালয়ের সার্বিক বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যপরিধি, ভবনের বিভিন্ন স্থানে বায়ু চলাচল ও প্রবাহের স্বাভাবিক অবস্থা এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত ও ফাঁকা জায়গার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার পাওয়ার সিস্টেমের উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং এ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

জাতীয় সংসদ ভবনে বিদ্যুতের অপচয় রোধ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। একইসঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিশ্চিত করা এবং অপচয়ের ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও কঠোর সুপারিশ করা হয়। বৈঠকে সংসদ ভবন কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেডের শাখা এবং আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ের লক্ষ্যে সাব-মিটার অথবা প্রিপেইড মিটার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া সভায় মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়। এই লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্যান্য সময়ে নামাজের আধা ঘণ্টা আগে মসজিদের এসি চালু করার সুপারিশ করা হয়। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দকৃত সংসদ ভবন এলাকার খেলার মাঠটির বরাদ্দ ও চুক্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করে একটি প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়। এর পাশাপাশি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বা ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি প্রণয়ন করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com