• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা রাষ্ট্রদ্রোহের ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ, আপিল করবেন আইনজীবী পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের নতুন ১১ মডেল, দাম শুরু ৩ লাখ ৭৫ হাজার টাকা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৯ হাজার ৫১৮ স্থাপনায় উচ্ছেদ নোটিশ দিয়েছে ইসরায়েল ২৬ রানের জয়ে চট্টগ্রাম টি-টোয়েন্টি লিগের শিরোপা রাইয়ান স্পোর্টসের স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা

নীলফামারী প্রতিনিধি / ১২ টাইম:
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নীলফামারী জেলার জলঢাকা উপজেলা পৌরসভার ৭ নং ওয়ার্ডের গোদরবাজার নামক স্থানে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষে উম্মে কুলসুম নামে এক সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গোদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তাঁর স্বামী মো. আমিনুজ্জামান একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্বামী আমিনুজ্জামানের সঙ্গে বিদ্যালয়ে যাওয়ার পথে গোদর বাজার এলাকায় একটি ট্রলির সঙ্গে তাঁদের দুর্ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই উম্মে কুলসুমের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক আমিনুজ্জামানের শারীরিক অবস্থা বেগতিক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সহকারী শিক্ষিকা উম্মে কুলসুমের আকস্মিক মৃত্যুতে শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

একজন শিক্ষকের সহধর্মিণী ও সহকর্মীকে হারিয়ে বিদ্যালয় পরিবারেও নেমে এসেছে গভীর শোক।

Share this news as a Photo Card


আরো নিউজ

স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com