• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের দৌরাত্ম্য, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পরিচয়পত্র না পরায় শিক্ষকের স্কেলের আঘাত, হাত অবশ হওয়ার শঙ্কায় স্কুলছাত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫ ৩০ নভেম্বর অবসরে যাচ্ছেন ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের নুসুক অ্যাপে কুইজ খেলেই বিনা খরচে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক সামিটের এলএনজি টার্মিনাল চালু, স্বাভাবিক হলো গ্যাস সরবরাহ ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়ে প্রায় তিন গুণ ট্রাম্পকে হত্যার পরিকল্পনা, হোয়াইট হাউজের কাছে তিন অস্ত্রসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরীফের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি স্থানীয় কদমতলী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির অপর একটি গ্রুপ কদমতলী এলাকায় এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় উভয় পক্ষ। এ সময় পুরো কদমতলী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ জানান, বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ছিল। দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের কথা বললেও পরবর্তীতে সংঘর্ষে জড়ায়। আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ১৫

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com