• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

জলঢাকায় বুড়িতিস্তা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও বালু জব্দ ১ লাখ টাকা জরিমানা ​

নীলফামারী প্রতিনিধি / ৪২ টাইম:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের সিদ্ধেশ্বরী এলাকায় বুড়িতিস্তা নদীর পাড়ে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম ও বালু জব্দ করা হয়েছে। ​গতকাল (১২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নদীর পাড় থেকে ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ উত্তোলিত বালু জব্দ করে প্রশাসন। ​গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সঙ্গীয় ফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়নি।

অবৈধ মাটি ও বালু উত্তোলন নদ-নদী বা কৃষিজমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন জব্দ এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে পরবর্তীতে যেন কোনোভাবেই বালু উত্তোলন করা সম্ভব না হয়, সেজন্য ঘটনাস্থলেই ড্রেজার মেশিনের যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ​এ বিষয়ে জলঢাকা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জলঢাকা থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে। লোকজন এলাকার প্রভাবশালী ও বেপরোয়া।

তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। প্রকাশ্যেই নদীর ক্ষতি করে কোটি কোটি টাকার বালু বাণিজ্য চলছে, অথচ প্রতিবাদ করার সাহস কারও নেই। ​প্রশাসনের পদক্ষেপের দাবি নদী রক্ষায় এবং ঘরবাড়ি ও আবাদি জমি রক্ষায় অবিলম্বে এই বালু সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবি জানিয়েছেন ডাউয়াবাড়ী ইউনিয়নের সাধারণ মানুষ। অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ড্রেজার মেশিন বাজেয়াপ্ত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি শাস্তির জোর দাবি তুলেছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card


আরো নিউজ

জলঢাকায় বুড়িতিস্তা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও বালু জব্দ ১ লাখ টাকা জরিমানা ​

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জলঢাকায় বুড়িতিস্তা থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ও বালু জব্দ ১ লাখ টাকা জরিমানা ​

13 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com