• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে আলেমদের দুই দফা দাবি টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের সাইবার নিরাপত্তা শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা রহিম সরকার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস ,গাজীপুর  / ২৯ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। বিলুপ্তপ্রায় জাতীয় খেলা কাবাডিকে নতুন উদ্যমে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের দেশব্যাপী খেলোয়াড় বাছাই কার্যক্রমের ধারাবাহিকতায় পূবাইল থানায় অনুষ্ঠিত হয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর থানা পর্যায়ের প্রতিযোগিতা।

সোমবার (১৪/০৯/২০২৬ ইং) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘লাল’ ও ‘সবুজ’ দলের ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৯ পয়েন্ট পেয়ে লাল দল বিজয়ী এবং ১৫ পয়েন্ট পেয়ে সবুজ দল পরাজিত হয়।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন প্রধান অতিথি জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। এ সময় তিনি তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ বিভাগ)
ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পূবাইল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন সিকদার বকুল, পূবাইল থানার অফিসার ইনচার্জ ও ফোর্সবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Share this news as a Photo Card


আরো নিউজ

পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com