• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান,সড়ক অবরোধ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: / ৩৪ টাইম:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে প্রেমিকের বাড়িতে টানা ছয় দিন ধরে অবস্থান করছেন মিষ্টি আক্তার নামে এক কলেজছাত্রী। প্রেমের সম্পর্কের পর প্রেমিক জীবন মিয়া তাকে বিয়ের উদ্দেশ্যে বাড়িতে নিয়ে আসেন বলে দাবি তরুণীর। পরে পারিবারিক চাপের কারণে জীবন তাকে বাড়িতে রেখে চলে যান বলে অভিযোগ করেন তিনি। মিষ্টি আক্তারের দাবি, গত বৃহস্পতিবার জীবন মিয়া তাকে পুরাভিটা গ্রামের জলব্রিজ এলাকার নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর জীবন বাড়ি থেকে চলে গেলে তিনি বিয়ের দাবিতে সেখানেই অবস্থান নেন। বিষয়টি সমাধানে দুই পরিবারের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে দীর্ঘদিন ধরে বাড়িতে অবস্থান করায় মিষ্টির শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগও করেছেন মিষ্টি। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। ঘটনার সুষ্ঠু তদন্ত, মিষ্টির নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ তারাটিয়া-দেওয়ানগঞ্জ সড়কে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবি জানান।
বিক্ষোভকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তরুণীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। অভিযুক্ত জীবন মিয়া ও তার পরিবারের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান,সড়ক অবরোধ

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জামালপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান,সড়ক অবরোধ

16 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com