• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রবাসীদের সেবা দিল বাংলাদেশ দূতাবাস একই দিনে দুই সিনেমা মুক্তি, শ্রদ্ধার কাছে দুঃখ প্রকাশ করলেন সালমান হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু? জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক, ৭২ ঘণ্টা পরও মিলতে পারে চিকিৎসার সুযোগ

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে ‘মনিপুর একতা ফাউন্ডেশন’

গাজীপুর সদর প্রতিনিধিঃ / ৫৫ টাইম:
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নিজের জন্য নয়-মানুষের জন্য, একতা আমাদের শক্তি-মানবতা আমাদের লক্ষ্য এই স্লোগানে গাজীপুরের ভাওয়ালগড়ে “মনিপুর একতা ফাউন্ডেশন ” এর কার্যক্রম শুরু করেছেন একটি সেচ্ছাসেবী সংগঠন। স্থানীয় একদল তরুণ ও ছাত্ররা এই সেচ্ছাসেবী কাজের উদ্যােগ গ্রহন করে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুর সদর উপজেলার মনিপুরের গুরুত্বপূর্ণ সড়কে যানযট নিরসনে কাজ করেন একতা ফাউন্ডেশন। ইতিমধ্যে সংগঠনটি তাদের নিজ উদ্যাগ ও অর্থায়নে বেশ কয়েকটি সেবামূলক কার্যক্রমে অংশ নেন।  মনিপুর মডেল কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক কমল দেবনাথ বলেন, স্থানীয় তরুণ সমাজ যে উদ্যােগটি গ্রহন করেছেন তা সত্যি প্রশংসনীয়। আমরা তদের স্বাগত জানাই। এই তরুণরা এগিয়ে এলেই একটা সমাজকে পরিবর্তন করা সম্ভব।

 

তিনি আরও বলেন, মনিপুর একতা ফাউন্ডেশন এর পক্ষ থকে সেচ্ছাসেবী যেসব কাজের উদ্যোগ নিয়েছেন তা হলো- রক্তদান ও রক্তদতা সংগ্রহ, অসহায়ের মধ্যে খাদ্য ও ত্রাণ বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ, সড়ক মেরামত ও উন্নয়ন কর্মসুচী, সামাজিক উন্নয়ন, মাদকবিরোধী ও সামাজিক সচেতনতা, দুর্যোগে সহায়তা ও পুর্নবাসন, মানবিক সহায়তা ও সেবামূলক কার্যক্রম, সমাজে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সুস্থ সমাজ ও সুন্দর দেশ গড়ার প্রচেষ্টা। সড়কের যানযট নিরসনের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের কর্মসূচিতে সে সকল সদস্যরা উপস্থিত ছিলেন এদের মধ্যে জয় ঘোষ, সাব্বির রাহুল, সাফওয়ান বিন, জিয়া আলভী, সোহান রহমান, শাকিল মিয়া, চন্দন দাস, হাসিবুল হাসান রিফাত সহ স্কুলের শিক্ষার্থীরা।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com