• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার জামালপুরে ১০ দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-অবরোধ; গ্রেপ্তার ৯০

বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি

স্পোর্টস ডেস্ক / ১১ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

লা লিগায় চলতি মৌসুমে মাত্র ৪৪ মিনিট খেলেছেন কার্লোস এসপি। গোল করেছেন তিনটি। এস্পানিওল, এলচের পর সেল্টা ভিগোর বিপক্ষে বদলি নেমে গোল করে রিয়াল মাদ্রিদকে জেতালেন। ক্লাবটির সুপারসাব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলা এসপি বললেন, সেল্টার বিপক্ষে ৮৫তম মিনিটে করা গোলটিই এখন পর্যন্ত তার করা ‘সবচেয়ে বিশেষ’ গোল।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমে পিছিয়ে পড়েছিল রিয়াল। তারপর জুড বেলিংহ্যাম সমতা ফেরান। আর বদলি নামার ৬ মিনিট পরই করেন ম্যাচ জেতানো গোল।

বার্নাব্যুর দর্শকদের সামনেক করা নিজের প্রথম গোল সম্পর্কে জানতে চাইলে এসপি বলেন, ‘আমি মনে করি এটাই সবচেয়ে বিশেষ। সত্যি কথা, এই দিনটি আমি কখনও ভুলব না। এখানে গোল করার, ভক্তদের সঙ্গে উদযাপন করার এবং তাদের মুখে আমার নাম শোনার স্বপ্ন কতবার দেখেছি, তা গুনেও শেষ করতে পারব না।’

রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৪-৩ ব্যবধানে ঘুরে দাঁড়ানো জয়ের ম্যাচেও গোল করেছিলেন এসপি। তিনি বলেছেন, কোচ মরিনিও শেষ দিকের জয়সূচক গোলে উচ্ছ্বসিত। শনিবার মাদ্রিদের পরিচালনা বোর্ডে নির্বাচিত হওয়া টেনিস লিজেন্ড রাফায়েল নাদালের সঙ্গে ম্যাচের পর দেখা করার কথাও জানালেন এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘আমি তার (নাদাল) সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে নিয়ে খুব গর্ব করলেন। সেখানে রাফায়েল নাদালের মতো একজন লিজেন্ডকে পাওয়া, আমার সঙ্গে কথা বলা, এটা আমাকে ভীষণ খুশি করেছিল।’

হাফটাইমে ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। প্রথমার্ধের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণ হিসেবে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার কথা বললেন মরিনিও, ‘আজ যে বড় দলগুলো খেলেছে, তাদেরকে দেখুন: আর্সেনাল জিততে পারেনি, (ম্যানচেস্টার) সিটিও জেতেনি, চেলসি, বায়ার্ন মিউনিখও জয় দেখেনি। এটা কঠিন।’

এদিন ৫৭ মিনিট পর্যন্ত বেঞ্চে বসে ছিলেন চার ম্যাচের নিষেধাজ্ঞা থেকে ফেরা ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার পিএসভি আইন্দহোভেনের সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে শুরুর একাদশে রাখার কথা বললেন মরিনিও।

Share this news as a Photo Card


আরো নিউজ

বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com