• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার জামালপুরে ১০ দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-অবরোধ; গ্রেপ্তার ৯০

বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে কর্মরত স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের পড়াশোনার খরচের ৮৫ শতাংশ বহন করবে সরকার। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে। দেশভেদে চারটি গ্রুপে ভাগ করে প্রথম ও দ্বিতীয় সন্তানের জন্য পৃথক হারে শিক্ষা ভাতা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। এতে এ-লেভেল পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পড়াশোনার জন্য ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

 

গত ১৯ নভেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত স্থানীয়ভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অনুকূলে শিক্ষা ভাতা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে এ ভাতার হার নির্ধারণ করা হয়েছে। এ-লেভেল পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে গ্রুপ ‘ক’-এর মিশনগুলোতে প্রথম সন্তানের জন্য ২৫ হাজার মার্কিন ডলার এবং দ্বিতীয় সন্তানের জন্য ৩৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রথম সন্তানের জন্য ২৫ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ৩৮ হাজার ডলার বরাদ্দ রাখা হয়েছে।

 

গ্রুপ ‘খ’-এর মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ৩২ হাজার ডলার দেওয়া হবে। গ্রুপ ‘গ’-এর ক্ষেত্রে এ-লেভেল পর্যন্ত প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়েও একই হারে শিক্ষা ভাতা পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। অর্থাৎ প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৮ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।

 

অন্যদিকে গ্রুপ ‘ঘ’-এর মিশনগুলোতে এ-লেভেল পর্যন্ত প্রথম সন্তানের জন্য ২০ হাজার ৫০০ ডলার এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে প্রথম সন্তানের জন্য ২১ হাজার এবং দ্বিতীয় সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।গ্রুপ ‘ক’-এর আওতায় রয়েছে পূর্ব এশিয়ার বেইজিং (চীন), সিউল (দক্ষিণ কোরিয়া), টোকিও (জাপান) ও হংকং (চীন)। দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে জাকার্তা (ইন্দোনেশিয়া) এবং মধ্যপ্রাচ্যে দোহা (কাতার)। ইউরোপের মিশনগুলোর মধ্যে রয়েছে ব্রাসেলস (বেলজিয়াম), জেনেভা (সুইজারল্যান্ড), হেগ (নেদারল্যান্ডস), স্টকহোম (সুইডেন), ওয়ারশ (পোল্যান্ড), ভিয়েনা (অস্ট্রিয়া), মিলান (ইতালি), প্যারিস (ফ্রান্স) ও মস্কো (রাশিয়া)।

 

গ্রুপ ‘খ’-এর আওতায় ওশেনিয়া অঞ্চলের ক্যানবেরা ও সিডনি (অস্ট্রেলিয়া) এবং ওয়েলিংটন (নিউজিল্যান্ড) রয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে ব্যাংকক (থাইল্যান্ড), ইয়াঙ্গুন ও সিট্যুয়ে (মিয়ানমার) এবং কুয়ালালামপুর (মালয়েশিয়া)। দক্ষিণ এশিয়ায় রয়েছে কাঠমান্ডু (নেপাল), থিম্পু (ভুটান), মুম্বাই ও নয়াদিল্লি (ভারত) এবং করাচি ও ইসলামাবাদ (পাকিস্তান)। মধ্যপ্রাচ্যের মিশনগুলোর মধ্যে রয়েছে আম্মান (জর্ডান), দুবাই ও আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত), কুয়েত সিটি (কুয়েত), জেদ্দায় ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশন ও রিয়াদ (সৌদি আরব), বাগদাদ (ইরাক) এবং খার্তুম (সুদান)।

আফ্রিকায় রয়েছে আদ্দিস আবাবা (ইথিওপিয়া) ও আবুজা (নাইজেরিয়া)। ইউরোপের মিশনগুলোর মধ্যে রয়েছে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম (যুক্তরাজ্য), মাদ্রিদ (স্পেন), রোম (ইতালি), বুখারেস্ট (রোমানিয়া), ইস্তাম্বুল ও আঙ্কারা (তুরস্ক)। আমেরিকা অঞ্চলে রয়েছে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), অটোয়া ও টরন্টো (কানাডা) এবং মেক্সিকো সিটি (মেক্সিকো)। ল্যাটিন আমেরিকায় রয়েছে ব্রাসিলিয়া (ব্রাজিল)। গ্রুপ ‘গ’-এর আওতায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় রয়েছে সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর), হ্যানয় (ভিয়েতনাম), ম্যানিলা (ফিলিপাইন) এবং বন্দর সেরি বেগাওয়ান (ব্রুনাই)।

দক্ষিণ এশিয়ায় রয়েছে চেন্নাই (ভারত) ও মালে (মালদ্বীপ)। মধ্যপ্রাচ্যে রয়েছে বৈরুত (লেবানন), মানামা (বাহরাইন), কায়রো (মিশর) ও তেহরান (ইরান)। আফ্রিকা অঞ্চলের মিশনগুলো হলো নাইরোবি (কেনিয়া), প্রিটোরিয়া (দক্ষিণ আফ্রিকা), আলজিয়ার্স (আলজেরিয়া), ত্রিপোলি (লিবিয়া) ও ফ্রিটাউন (সিয়েরা লিওন)। ইউরোপে রয়েছে এথেন্স (গ্রিস), কোপেনহেগেন (ডেনমার্ক), বার্লিন (জার্মানি) ও লিসবন (পর্তুগাল)। আর গ্রুপ ‘ঘ’-এর আওতায় পূর্ব এশিয়ায় রয়েছে কুনমিং (চীন)। দক্ষিণ এশিয়ায় রয়েছে কলম্বো (শ্রীলঙ্কা), কলকাতা, গোহাটি ও আগরতলা (ভারত)। মধ্য এশিয়ায় রয়েছে তাসখন্দ (উজবেকিস্তান)। মধ্যপ্রাচ্যে রয়েছে মাস্কাট (ওমান)। আফ্রিকা অঞ্চলে রয়েছে রাবাত (মরক্কো) ও পোর্ট লুইস (মরিশাস)।

প্রজ্ঞাপনে শিক্ষা ভাতা পাওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের প্রকৃত শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ ব্যক্তিগতভাবে বহনের বিদ্যমান ব্যবস্থা বহাল থাকবে। একজন কর্মকর্তা-কর্মচারী সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ ভাতা পাবেন।

এ ছাড়া নন-ইংলিশ স্পিকিং দেশে মাধ্যমিক বা উচ্চশিক্ষা পর্যায়ে ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ সীমিত থাকলে কোনো কর্মকর্তা-কর্মচারী অন্য কোনো ইংরেজিভাষী দেশে তার সন্তানের পড়াশোনার ব্যবস্থা করতে পারবেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী যে মিশনে পদায়িত, সেই মিশনের জন্য অনুমোদিত শিক্ষা ভাতার হার প্রযোজ্য হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য কোনো ডিজিটাল পদ্ধতিতে সরাসরি প্রতিষ্ঠানের হিসাবে শিক্ষা ফি পরিশোধ করতে হবে। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে এ অর্থ দেওয়া যাবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদেয় অর্থের সম্পূর্ণ অংশ একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে যথাযথ প্রমাণপত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে তার ব্যক্তিগত অংশ মিশনের অ্যাকাউন্টে বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দেওয়ার পর মিশন শিক্ষা ফির সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারবে।

অর্থ বিভাগ থেকে ইতঃপূর্বে জারি করা শিক্ষা ভাতা-সংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com