• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার জামালপুরে ১০ দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-অবরোধ; গ্রেপ্তার ৯০

জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য দেবেন একজন সাক্ষী। রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের এ সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।

নিরাপত্তার কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না থেকে ভার্চুয়ালি হাজিরা দেবেন জিয়াউল আহসান।

এদিকে, জিয়াউলের পক্ষে সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও নাম প্রকাশ করেনি আসামিপক্ষ। আইন অনুযায়ী সাক্ষীর নাম দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে গোপন রাখা হয়েছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

এ মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তার জেরার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যপর্ব শেষ হয়।

এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। সাক্ষ্যে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড জনসম্মুখে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক নির্বাহী তদন্ত করা হতো বলেও জানান তদন্ত কর্মকর্তা।

তিনি ট্রাইব্যুনালকে জানান, মূলত প্রকৃত অপরাধীরা যেন আড়ালে থেকে যান, সেজন্য নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্ত ব্যবহার করা হতো। নিয়ন্ত্রিত তদন্ত প্রতিবেদন দাখিলের উদ্দেশ্যে প্রকৃত মৃত্যুর কারণ গোপন করে কর্মকর্তাদের মিথ্যা ও ভুল ময়নাতদন্ত এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করতে বাধ্য করা হতো। এর উদ্দেশ্য ছিল প্রকৃত অপরাধীদের রক্ষা করা।

জবানবন্দির পর রফিকুল ইসলামকে টানা কয়েক দিন জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবীরা। আসামিপক্ষের হয়ে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান, নাজনীন নাহারসহ একটি প্যানেল। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া শুরু হয়।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লেখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

Share this news as a Photo Card


আরো নিউজ

জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com