• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুমন, ফুলেল শুভেচ্ছা জানালেন নুরউদ্দিন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: / ৫ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। নতুন দায়িত্ব পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো. নুরউদ্দিন।

গত বুধবার (৭ অক্টোবর) এক সৌজন্য সাক্ষাতে মীর মো. নুরউদ্দিন নবনির্বাচিত সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।

এ সময় মীর মো. নুরউদ্দিন বলেন, অভিজ্ঞ, কর্মীবান্ধব ও সমাজসচেতন নেতৃত্বের মাধ্যমে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদী। তার প্রত্যাশা, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত অগ্রগতির মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উপযোগী পরিবেশ সৃষ্টি করাও সমান গুরুত্বপূর্ণ।

মীর মো. নুরউদ্দিন বলেন, “টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ টঙ্গীর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ন রাখা, শিক্ষার মান বৃদ্ধি এবং সার্বিক পরিবেশ আরও উন্নত করতে নতুন গভর্নিং বডি কার্যকর ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

সরকার জাবেদ আহমেদ সুমন গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তার নেতৃত্বে শিক্ষার্থীদের কল্যাণে নতুন উদ্যোগ গ্রহণ, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

নবনির্বাচিত সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করে মীর মো. নুরউদ্দিন বলেন, তার নতুন দায়িত্ব টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা, শৃঙ্খলা ও অগ্রগতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে তিনি বিশ্বাস করেন।

শেষে তিনি সরকার জাবেদ আহমেদ সুমনকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও সুনামের দিক থেকে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুমন, ফুলেল শুভেচ্ছা জানালেন নুরউদ্দিন

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সুমন, ফুলেল শুভেচ্ছা জানালেন নুরউদ্দিন

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com