• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের

স্টাফ রিপোর্টার / ৩ টাইম:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর একটি খালে গোসল করতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের মৃত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত দুই শিশু হলো, বাকরাল এলাকার রাব্বী শেখের মেয়ে সুমাইয়া আক্তার (৮) ও ছেলে আব্দুল্লাহ (৬)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা থানার গছানি গ্রামে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে সুমাইয়া, তার ভাই আব্দুল্লাহসহ তিন শিশু বাসার পাশে তুরাগ নদীর একটি খালে গোসল করতে যায়। খালে সাঁতার কাটার সময় প্রবল স্রোতে ভেসে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়। তাদের সঙ্গে থাকা অপর শিশুটি বেঁচে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর নিখোঁজ শিশুদের খোঁজাখুঁজি শুরু হয়।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাছ উদ্দিন ফরাজী বলেন, খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন ভাই-বোন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com