• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক নাটোরে ভুট্টা ও সাবুদানায় তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা, দেখতে ভিড় দর্শনার্থীদের শ্রীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্বামীর আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি: সৌদিতে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি দূতাবাসের জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল অক্টোবর-নভেম্বরে জ্বর হলে অবহেলা নয়, ডেঙ্গু-ম্যালেরিয়াসহ যে ৫ রোগের ঝুঁকি এআইয়ের প্রভাবে নতুন স্নাতকদের চাকরির সুযোগ কমছে, দ্রুত পদক্ষেপের আহ্বান সিঙ্গাপুরের প্রেসিডেন্টের পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজির বেশি স্বর্ণ ও সাড়ে ১২ কেজি রুপা গাজীপুর টঙ্গীতে তুরাগের খালে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের তেঁতুলিয়ায় ১০ কেজির অজগর উদ্ধার, ১৩ দিনের ব্যবধানে মিলল দুটি

গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি / ১১ টাইম:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় অবস্থিত এএমসি নীট কম্পোজিট লিমিটেডের গার্মেন্টস ও কাটিং বিভাগের আনুমানিক ৫৮৫ জন শ্রমিককে লে-অফ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পর্যাপ্ত উৎপাদন কাজ না থাকা ও বয়লারের সমস্যার কারণে গত ১০ অক্টোবর থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে লে-অফের বিষয়টি নিয়ে ৮০ থেকে ১০০ জন শ্রমিক কারখানার প্রধান ফটকের পাশে জমায়েত হওয়ার চেষ্টা করেন।

 

এ সময় স্থানীয় লোকজন ও কারখানার ঝুট ব্যবসায়ীরা শ্রমিকদের বাধা দেন বলে জানা গেছে। পরে শ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে এএমসি নীট কম্পোজিট লিমিটেডের কর্তৃপক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে আগামী ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, সকাল ১১টায় কারখানায় আলোচনায় বসে সমাধানের আশ্বাস দেয়। কর্তৃপক্ষের এ আশ্বাসে শ্রমিকেরা সম্মত হয়ে অবরোধ প্রত্যাহার করেন এবং নিজ নিজ গন্তব্যে চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে ৫৮৫ শ্রমিককে লে-অফ, মহাসড়ক অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com