• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টিকটকের ফ্যান্টাসিতে ঘরছাড়া কুমিল্লার ৪ স্কুলছাত্রী, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের বিধি সংশোধন করে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ বিদেশি শিশুর প্রস্রাব লেগে যাওয়া পোশাক পরে নামাজ পড়লে করণীয় দিনে কতবার হাত ধোয়া উচিত? বিশ্ব হাত ধোয়া দিবসে জেনে নিন সঠিক নিয়ম উৎসবের ছাড়ে স্মার্টওয়াচ কিনবেন? ঠকে যাওয়া এড়াতে জেনে নিন ৮ বিষয় আরএফএল গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৫ শতাধিক পরিবেশক বিপুল সামরিক ব্যয়েও হুথিদের হামলা ঠেকাতে হিমশিম সৌদি আরব,কঠিন চাপে রিয়াদ

শারমিন-স্বর্ণার ফিফটির পরও ১৭২ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

স্পোর্টস ডেস্ক / ২ টাইম:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। সেখানেও চ্যালেঞ্জ জানানোর মতো সংগ্রহ গড়তে পারলো না বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার আর স্বর্ণা আক্তারের জোড়া ফিফটির পরও ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে অস্ট্রেলিয়ার দরকার ১৭৩।

ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। আরও একবার শুরুতেই বিপর্যয়। ১৮ রানে ৩ উইকেট খুইয়ে বসে টাইগ্রেসরা।

মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফিরে যান ৩ রান করেই। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সোবহানা মোস্তারিও সুবিধা করতে পারেননি। ২৪ বল খেলে করেন ৯ রান।

একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। কিন্তু ৯৩ বলে ৮ বাউন্ডারিতে ফিফটি পূরণ করার পর কাঁটায় কাঁটায় ৫০ রানেই আউট হন তিনি। রিতু মনি ফিরে যান ৯ করে।

১১৫ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে রাবেয়া খানকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া অবশ্য ১৬ বলে ১৩ করে বোল্ড হয়ে যান।

তবে স্বর্ণা ফিফটি তুলে নেন। ৭১ বলে ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে তিনি ফেরার পর বাংলাদেশের দুইশ ছোঁয়ার আশা শেষ হয়ে যায়। দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার মেগান স্কাট মাত্র ১৬ রান খরচায় নেন ৪টি উইকেট।

Share this news as a Photo Card


আরো নিউজ

শারমিন-স্বর্ণার ফিফটির পরও ১৭২ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শারমিন-স্বর্ণার ফিফটির পরও ১৭২ রানে অলআউট বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com