• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

কোমরের চোটে ভুগছেন নাহিদ রানা, উন্নত চিকিৎসায় যেতে পারেন কাতারে

স্পোর্টস ডেস্ক / ৫ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুই মাসের বেশি সময় ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজে। চোট কাটিয়ে ফিরতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের মাধ্যমে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তবে গত মাসের শেষ দিকে আবারও কোমরের নিচের অংশে চোট পান এই পেসার।

সেই চোটের ব্যথা এখনো ভোগাচ্ছে নাহিদকে। স্ক্যান করানোর পর গুরুতর কিছু ধরা না পড়লেও ব্যথা থাকায় দীর্ঘ সময় বোলিং করতে পারছেন না তিনি। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, চিকিৎসার জন্য কাতারে যেতে পারেন নাহিদ।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমার মনে হয় তাকে একটা স্ক্যান করানো হচ্ছে। সম্ভবত সে দেশের বাইরেও যেতে পারে যত দ্রুত সম্ভব। তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে সঠিক সময়সীমা দিতে পারছি না।’

চোটের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাহিদের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখনই তাকে পরিকল্পনার বাইরে রাখা হচ্ছে না। হাবিবুল বাশার বলেন, ‘সে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতেও পারে, সে এখনো ছিটকে যায়নি। আপাতত আমরা এটা নিয়েই এগোচ্ছি।’

Share this news as a Photo Card


আরো নিউজ

কোমরের চোটে ভুগছেন নাহিদ রানা, উন্নত চিকিৎসায় যেতে পারেন কাতারে

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কোমরের চোটে ভুগছেন নাহিদ রানা, উন্নত চিকিৎসায় যেতে পারেন কাতারে

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com