• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টিকটকের ফ্যান্টাসিতে ঘরছাড়া কুমিল্লার ৪ স্কুলছাত্রী, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের বিধি সংশোধন করে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ বিদেশি শিশুর প্রস্রাব লেগে যাওয়া পোশাক পরে নামাজ পড়লে করণীয় দিনে কতবার হাত ধোয়া উচিত? বিশ্ব হাত ধোয়া দিবসে জেনে নিন সঠিক নিয়ম উৎসবের ছাড়ে স্মার্টওয়াচ কিনবেন? ঠকে যাওয়া এড়াতে জেনে নিন ৮ বিষয় আরএফএল গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৫ শতাধিক পরিবেশক বিপুল সামরিক ব্যয়েও হুথিদের হামলা ঠেকাতে হিমশিম সৌদি আরব,কঠিন চাপে রিয়াদ

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধ, অপরাধীদের বিচার এবং ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী ও কার্যকর আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ষষ্ঠ কমিটিতে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। বুধবার (১৪ অক্টোবর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

মানবতাবিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের আশ্রয়দানকারী দেশগুলোর বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সনদে তিনটি সুনির্দিষ্ট ব্যবস্থা রাখার আহ্বান জানান নওশাদ জমির। এগুলো হলো— অপরাধের আলামত সংরক্ষণ ও সাক্ষীদের সুরক্ষায় সহযোগিতা, ভুক্তভোগীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করা এবং আশ্রয়দানকারী দেশগুলোর মধ্যে দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে আন্তর্জাতিক সংহতি জোরদার করা।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে নওশাদ জমির বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের আন্তর্জাতিক কাঠামোয় ভুক্তভোগীদের আশ্রয়দানকারী দেশগুলোর ভূমিকার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনে ওই সময়ে শিশুসহ প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে কি না, তা নির্ধারণে ফৌজদারি তদন্তের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিরা যাতে কোনো দেশে নিরাপদ আশ্রয় না পান, সে জন্য সর্বজনীন বিচারিক এখতিয়ার প্রতিষ্ঠা, অপরাধীদের প্রত্যর্পণ এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতা জোরদারের আহ্বান জানান নওশাদ জমির।

একই সঙ্গে নারী ও শিশুদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের স্বাধীনতা সমুন্নত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। আন্তর্জাতিক সনদ প্রণয়নে আপসের বিষয়ে সতর্ক করে নওশাদ জমির বলেন, সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে সনদকে দুর্বল করা হলে তা শেষ পর্যন্ত কাউকেই সুরক্ষা দিতে পারবে না।

Share this news as a Photo Card


আরো নিউজ

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com