অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে খুলছে সুপ্রিম কোর্ট। ওই দিন থেকে দেশের সর্বোচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হবে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটির পর ২৫ অক্টোবর প্রথম কার্যদিবস। এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।