• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শেয়ারবাজারে ৩২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, সর্বোচ্চ ৬০ শতাংশ দেবে ইউনাইটেড পাওয়ার গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে বিশ্বাসঘাতকতার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে: মঞ্জু নেতানিয়াহু ও আইজেনকোতের আদর্শ এক, লক্ষ্য ‘গ্রেটার ইসরায়েল’: বিশ্লেষক জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: শেখ হাসিনাসহ ৮ জনের অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর চুয়েটের অচলাবস্থা নিরসনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ইউজিসির মতবিনিময় মালদ্বীপের পার্লামেন্টে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দারুণ খেলতে খেলতে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয় ছবি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তানজিন তিশাকে লিগ্যাল নোটিশ হাতা গোটানো অবস্থায় নামাজ পড়া কি মাকরুহ? জানুন ইসলামের বিধান চার্জে থাকা ফোনে হাত দিলেই শক? জেনে নিন কারণ ও সতর্কতা

মালদ্বীপের পার্লামেন্টে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

প্রবাস ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার আবদুল রহিম আবদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

এ সময় দুই দেশের সংসদীয় যোগাযোগ জোরদারে মালদ্বীপের পিপলস মজলিসে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দেন হাইকমিশনার। স্পিকার এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানান।

সোমবার (২৭ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। প্রস্তাবিত সংসদীয় বন্ধুত্ব গ্রুপের মাধ্যমে দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।

এ সময় অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, জনকল্যাণ, শ্রম অভিবাসন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সাক্ষাতে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশটির অর্থনীতিতে তাদের অবদানের স্বীকৃতির জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জবাবে স্পিকার আবদুল রহিম আবদুল্লাহ মালদ্বীপের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা নিজ নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপহার বিনিময় করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

মালদ্বীপের পার্লামেন্টে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মালদ্বীপের পার্লামেন্টে বাংলাদেশ–মালদ্বীপ সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com