• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

দারুণ খেলতে খেলতে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

স্পোর্টস ডেস্ক / ১৬ টাইম:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরি করে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন। কিন্তু একাদশে জায়গা হয়নি। মুশফিকুর রহিমের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরেছেন তাওহীদ হৃদয়। তবে ভাগ্য বিপক্ষে গেলো। দারুণ খেলতে থাকা এই ডানহাতি ব্যাটারকে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করে। বাংলাদেশ ইনিংসের ৬৫তম ওভারের দ্বিতীয় বলেই প্রথমবার বাঁ পায়ের পেশিতে টান লাগে হৃদয়ের।

মাঠেই কিছুক্ষণ প্রাথমিক শ্রুশুষার পর আবার ব্যাটিং শুরু করেন তিনি। তবে মাত্র ২ বলের ব্যবধানে আবার সেই জায়গাতেই টান লাগে। অফ স্টাম্পের বাইরে কিছুটা খাটো লেংথের বল পেয়ে স্কয়ার কাট করেন হৃদয়। তবে শট খেলার পর আবারও বাঁ পায়ের হাঁটুর ঠিক নিচের অংশ ধরে বসে পড়েন তিনি। এর আগে একটি রান নেওয়ার সময়ও খুঁড়িয়ে দৌড়াতে দেখা যায় তাকে।পরিস্থিতি দেখে তখনই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন লিটন দাস।

শেষ পর্যন্ত হৃদয়কে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিতে হলো। নতুন ব্যাটার হিসেবে মাঠে নেমেছেন লিটন কুমার দাস। হৃদয় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৮৪ বলে করেন ৪২ রান।

Share this news as a Photo Card


আরো নিউজ

দারুণ খেলতে খেলতে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দারুণ খেলতে খেলতে চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন হৃদয়

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com