• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা জাকিরের দাবি, তাঁকে হেয় করতে চলছে অপপ্রচার তুরাগ নদে সাবেক বিমান কর্মকর্তা তাহসিফের মরদেহ, নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াতের পোলট্রি খামারিদের স্বার্থরক্ষায় লাইসেন্স পেল ‘বাংলাদেশ পোলট্রি খামারি সংগঠন’ চট্টগ্রামে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ: শেখ হাসিনাসহ তিনজনের মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি ধর্মীয় বিষয়ে এআই কতটা নির্ভরযোগ্য? তথ্য যাচাইয়ে ইসলামের ‘তাবাইয়্যুন’ নীতি জলঢাকায় প্রতিবন্ধী তুষারকে মারধরের অভিযোগ, সুষ্ঠু বিচারের দাবিতে বিএনপি নেতাদের মতবিনিময় সভা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে গান শোনাবেন নগরবাউল জেমস হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের ২৩ শতাংশই বাংলাদেশি

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৪ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী জানায়, জাহাজগুলো তাদের নির্ধারিত নয়—এমন একটি দক্ষিণের পথ ব্যবহার করছিল। আগুন লাগার পর সেগুলো পরিত্যক্ত অবস্থায় হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পড়ে থাকে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জাহাজগুলো নিজেদের সব রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে তারা হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণের পথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।

জাহাজগুলোতে আগুন লাগার ফলে পরিবেশেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের বক্তব্য, হরমুজ প্রণালির অননুমোদিত পথ দূষিত হয়েছে। ওই পথে চলাচলের জন্য জাহাজগুলোর মালিক ও নাবিকদের দায়ী করেছে ইরানের নৌবাহিনী।

একই সঙ্গে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকম) সাইবার জগতের বক্তব্য বা দাবিতে গুরুত্ব না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তাদের ভাষ্য, ‘যেকোনো উসকানিমূলক পদক্ষেপের’ জবাব কঠোরভাবে দেওয়া হবে।

তবে তিনটি জাহাজের নাম, সেগুলোর পতাকাবাহী দেশ, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না এবং আগুন লাগার বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Share this news as a Photo Card


আরো নিউজ

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com