• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি ব্যাঙের প্রস্রাব ও বিষ্ঠা কি নাপাক? মেঝে পবিত্র করবেন যেভাবে উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে জনপ্রিয় গানের আসর বিউটি ব্লগ থেকে দেশের বড় অনলাইন বিউটি প্ল্যাটফর্ম, যেভাবে এগিয়েছে সাজগোজ ২০ হাজারের ফোনেই সব কাজ, তবু লাখ টাকার স্মার্টফোন কেন কেনেন মানুষ? চীনের আধিপত্য কমাতে মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন, তিনজন গ্রেপ্তার ‘জুলাই জঙ্গি’ বলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলার অভিযোগ

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

আইআরজিসির নৌবাহিনী জানায়, জাহাজগুলো তাদের নির্ধারিত নয়—এমন একটি দক্ষিণের পথ ব্যবহার করছিল। আগুন লাগার পর সেগুলো পরিত্যক্ত অবস্থায় হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পড়ে থাকে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিমের প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, জাহাজগুলো নিজেদের সব রাডার ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে তারা হরমুজ প্রণালির অননুমোদিত দক্ষিণের পথ ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল।

জাহাজগুলোতে আগুন লাগার ফলে পরিবেশেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তাদের বক্তব্য, হরমুজ প্রণালির অননুমোদিত পথ দূষিত হয়েছে। ওই পথে চলাচলের জন্য জাহাজগুলোর মালিক ও নাবিকদের দায়ী করেছে ইরানের নৌবাহিনী।

একই সঙ্গে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ডের (সেন্টকম) সাইবার জগতের বক্তব্য বা দাবিতে গুরুত্ব না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তাদের ভাষ্য, ‘যেকোনো উসকানিমূলক পদক্ষেপের’ জবাব কঠোরভাবে দেওয়া হবে।

তবে তিনটি জাহাজের নাম, সেগুলোর পতাকাবাহী দেশ, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না এবং আগুন লাগার বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Share this news as a Photo Card


আরো নিউজ

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে তিন তেলবাহী জাহাজে আগুন: ইরান

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com