• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২০ হাজারের ফোনেই সব কাজ, তবু লাখ টাকার স্মার্টফোন কেন কেনেন মানুষ? চীনের আধিপত্য কমাতে মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন, তিনজন গ্রেপ্তার ‘জুলাই জঙ্গি’ বলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলার অভিযোগ মালয়েশিয়ার পেনাংয়ে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প, সেবা পেলেন ৪ শতাধিক বাংলাদেশি গরম এড়াতে জানুয়ারিতে আইপিএল আয়োজনের প্রস্তাব, সমর্থন জুহি চাওলার যাচাই-বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমতি, বেড়েছে উচ্চ ডিগ্রিধারী বেকার: রাষ্ট্রপতি কাশিমপুরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে বিএনপির শোডাউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে গান শোনাবেন নগরবাউল জেমস

জবি প্রতিনিধি / ১১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের পরিবেশনা। আগামী ২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত হবে।

 

এ ছাড়া চারুকলা অনুষদের আয়োজনে চিত্রকর্ম প্রদর্শনী, আলোচনা সভা এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়েছে। দিনের দ্বিতীয় পর্বে বিজ্ঞান ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী ও ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের পরিবেশনা থাকবে। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবে নগরবাউল জেমস।

 

বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। প্রিয় শিল্পী জেমসের গান উপভোগ করতে মুখিয়ে রয়েছেন অনেক শিক্ষার্থী। এদিকে, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে গান শোনাবেন নগরবাউল জেমস

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে গান শোনাবেন নগরবাউল জেমস

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com