• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা রাষ্ট্রদ্রোহের ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ, আপিল করবেন আইনজীবী পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের নতুন ১১ মডেল, দাম শুরু ৩ লাখ ৭৫ হাজার টাকা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৯ হাজার ৫১৮ স্থাপনায় উচ্ছেদ নোটিশ দিয়েছে ইসরায়েল ২৬ রানের জয়ে চট্টগ্রাম টি-টোয়েন্টি লিগের শিরোপা রাইয়ান স্পোর্টসের স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

হ্যালোইনে মা-ছেলের মিষ্টি মুহূর্ত, ভক্তদের ভালোবাসায় শাবনূর

বিনোদন ডেস্ক / ৪ টাইম:
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

উৎসব মানেই যেন বাড়তি আনন্দ। আর সেই আনন্দের বড় একটি অংশজুড়ে থাকে সন্তান। বিভিন্ন উৎসবে একমাত্র ছেলে আইজানকে নিয়ে সময় কাটাতে পছন্দ করেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও। প্রতিবারের মতো এবারেও ছেলেকে সঙ্গে নিয়ে হ্যালোইন উৎসবে মেতে উঠলেন এই অভিনেত্রী।

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানেই ছেলেকে নিয়ে হ্যালোইন উদযাপনের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন তিনি। রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে মা-ছেলের সেই আনন্দঘন মুহূর্তের ছবি প্রকাশ করেন।

ছবিতে দেখা যায়, শাবনূর ও তার ছেলে আইজান দুজনের পরনেই একই নকশার পোশাক। কমলা রঙের পোশাকে রয়েছে হ্যালোইনের পরিচিত কুমড়ার নকশা। পেছনে সাজানো কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন বাতি আর ‘হ্যাপি হ্যালোইন’ লেখা নানা আয়োজন। ক্যামেরার সামনে হাসিমুখে ধরা দিয়েছেন মা-ছেলে।

ছবিগুলোর ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের কাছ থেকেও ভালোবাসা ও শুভেচ্ছা পাচ্ছেন তিনি।

ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানো কিংবা বিভিন্ন উৎসবে অংশ নেওয়ার মুহূর্ত প্রায়ই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন শাবনূর। এর আগে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রেও ঘুরতে গিয়েছিলেন তিনি। গত বছরও আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছিলেন এই অভিনেত্রী। সেবার মা-ছেলেকে দেখা গিয়েছিল ভূতের সাজে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি।

Share this news as a Photo Card


আরো নিউজ

হ্যালোইনে মা-ছেলের মিষ্টি মুহূর্ত, ভক্তদের ভালোবাসায় শাবনূর

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হ্যালোইনে মা-ছেলের মিষ্টি মুহূর্ত, ভক্তদের ভালোবাসায় শাবনূর

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com