• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা রাষ্ট্রদ্রোহের ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ, আপিল করবেন আইনজীবী পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের নতুন ১১ মডেল, দাম শুরু ৩ লাখ ৭৫ হাজার টাকা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৯ হাজার ৫১৮ স্থাপনায় উচ্ছেদ নোটিশ দিয়েছে ইসরায়েল ২৬ রানের জয়ে চট্টগ্রাম টি-টোয়েন্টি লিগের শিরোপা রাইয়ান স্পোর্টসের স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক / ৩ টাইম:
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পার হওয়ার অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের ২৯ জন, মিশরের ১২ জন, পাকিস্তানের ১০ জন, বাংলাদেশের সাতজন, সুদানের পাঁচজন, নেপালের চারজন, ইরাকের চারজন, আলজেরিয়া, জর্ডান, ইয়েমেন ও সোমালিয়ার দুজন করে এবং মরক্কো ও ফিলিস্তিনের একজন করে নাগরিক রয়েছেন।অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে সুদানের ১৯ জন, আফগানিস্তানের ১৮ জন, পাকিস্তানের ১৫ জন, বাংলাদেশের ১৩ জন এবং নেপালের একজন নাগরিক রয়েছেন।আটক অভিবাসীদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান রুট ব্যবহার করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।

Share this news as a Photo Card


আরো নিউজ

স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com