• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

এইচএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাস করেছেন ৯০.৮৭ শতাংশ শিক্ষার্থী

প্রবাস পোস্ট ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রগুলোতে ৯০ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এসব কেন্দ্রে মোট ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। অনুত্তীর্ণ হয়েছেন ২১ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার বিদেশে মোট আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে শতভাগ পাস করেছে একটি প্রতিষ্ঠান। তবে কোনো প্রতিষ্ঠানে শূন্য পাসের ঘটনা নেই। এবার বিদেশের কেন্দ্রগুলোতে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে `https://eduboardresults.gov.bd` এবং `https://educationboardresults.gov.bd` ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে হবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। শিক্ষা বোর্ডের দুটি কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

এইচএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাস করেছেন ৯০.৮৭ শতাংশ শিক্ষার্থী

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

এইচএসসি পরীক্ষায় বিদেশের কেন্দ্রে পাস করেছেন ৯০.৮৭ শতাংশ শিক্ষার্থী

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com