• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা রাষ্ট্রদ্রোহের ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ, আপিল করবেন আইনজীবী পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের নতুন ১১ মডেল, দাম শুরু ৩ লাখ ৭৫ হাজার টাকা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৯ হাজার ৫১৮ স্থাপনায় উচ্ছেদ নোটিশ দিয়েছে ইসরায়েল ২৬ রানের জয়ে চট্টগ্রাম টি-টোয়েন্টি লিগের শিরোপা রাইয়ান স্পোর্টসের স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

প্রবাস পোস্ট ডেস্ক / ৫ টাইম:
আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন জানিয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩১ অক্টোবর) রাতে দলীয় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

তিনি বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার অর্থ শুধু একটি পত্রিকাই ছিঁড়ে ফেলা নয়, বরং আমরা মনে করি, সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মাঝে এই আশঙ্কা তৈরি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কিনা?

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে তার বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এই অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত- এজন্য তার এই কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কিনা, জনগণ তা জানতে চায়।

Share this news as a Photo Card


আরো নিউজ

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com