• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট সেরা আলোকিত পাঠাগার সংগঠক’ সম্মাননা পেলেন সাংবাদিক এমরান আলী রানা স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারালেন শিক্ষিকা রাষ্ট্রদ্রোহের ১২৪এ ধারার বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ, আপিল করবেন আইনজীবী পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা ‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়া সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ: গোলাম পরওয়ার বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের নতুন ১১ মডেল, দাম শুরু ৩ লাখ ৭৫ হাজার টাকা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ৯ হাজার ৫১৮ স্থাপনায় উচ্ছেদ নোটিশ দিয়েছে ইসরায়েল ২৬ রানের জয়ে চট্টগ্রাম টি-টোয়েন্টি লিগের শিরোপা রাইয়ান স্পোর্টসের স্লোভেনিয়ায় অবৈধভাবে সীমান্ত পারের অভিযোগে ২০ বাংলাদেশি আটক

শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট

স্টাফ রির্পোটার / ৮ টাইম:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। আন্দোলনের ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

নূরুল করিম ভূঁইয়া আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের যেন ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। এ ছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সবসময় প্রস্তুত রয়েছে।

এদিকে সোমবার সকাল থেকে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দেড় হাজারের মতো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা গত কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা রোববার পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও শ্রমিকেরা আহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে গাজীপুর ও সাভারে ২৭৭ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২১ ম্যাজিস্ট্রেট

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com