• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের ভ্যানে আগুন, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর শ্রমিকদের উসকানি দিয়ে দেশ অস্থিতিশীলের চেষ্টা করছে পরাজিত শক্তি: রিজভী বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল ও প্রি-পেইড মিটার স্থাপনের পরিকল্পনা দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি শ্রমিকের মজুরির দাবিতে বিজিবি নামানো রাষ্ট্র কার পক্ষে, প্রশ্ন নাহিদ ইসলামের ঢাকার বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানতে চাইলেন হাইকোর্ট শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশিক্ষণ ছাড়াই নিয়োগ, দায় মন্ত্রণালয়ের: শিক্ষামন্ত্রী রাশিয়া-ইউক্রেনের সতর্কতা অ্যাপ হ্যাক, নাগরিকদের কাছে পারমাণবিক হামলার ভুয়া বার্তা মালদ্বীপে শ্রমিক আন্দোলন, আটক ২০-২৫ জন; দেশে ফেরত পাঠানোর শঙ্কায় ১৫০ বাংলাদেশি ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দরজা খুলছে পাকিস্তানি পেসার আমিরের?

অ্যালার্ম বেজেছিল, তবু ঘুম ভাঙেনি; ৩৩ বছরেই অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক / ১৬ টাইম:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠতেন তিনি। শরীরচর্চা ও দৌড়ানো ছিল তার নিয়মিত অভ্যাস। সেদিন রাতেও নির্ধারিত সময়ে অ্যালার্ম সেট করেছিলেন। সেটি বেজেওছিল নিয়ম করে। কিন্তু তিনি আর জাগলেন না। পরে তাকে ডাকতে গিয়ে মা ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান।

ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর ঘুমের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে। মাত্র ৩৩ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি।

জানা গেছে, খিঁচুনিতে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। অভিনেতার বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার এই তথ্য জানিয়েছেন। গত ২৭ অক্টোবর মারা গেলেও সোমবার (২ নভেম্বর) প্রকাশ্যে আসে তার মৃত্যুর খবর।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি অনুজ।

রূপেশ সোনার জানিয়েছেন, পরিবারের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পরই অনুজের মৃত্যু হয়। অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবার, বন্ধু ও সহকর্মীরা।

অনুজের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন রূপেশ। সেখানে তিনি লেখেন, অনুজ শুধু তার বন্ধু ছিলেন না, ছোট ভাইয়ের মতো ছিলেন। একসঙ্গে অনেক কাজের পরিকল্পনা ছিল তাদের। অনুজের অভিনয়জীবনের শুরুর দিকের সংগ্রাম থেকে শুরু করে তার পথচলার অনেক স্মৃতির সাক্ষী ছিলেন রূপেশ। মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তাদের দেখা হয়েছিল।

রূপেশ আরও জানান, ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকের মাধ্যমে অনুজের সঙ্গে তার পরিচয়। এরপর একাধিক টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন তারা। মৃত্যুর আগে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন অনুজ। নতুন করে কাজ শুরু করার ব্যাপারে তার মধ্যে ছিল প্রবল আগ্রহ।

‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমো কা’, ‘বিন্দ বানোঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন অনুজ ঠাকুর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরাও। অভিনেতা ভাকুয়ার শেখ ও ‘বিগ বস ১৮’-এর পরিচিত মুখ ইয়ামিনী মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

অ্যালার্ম বেজেছিল, তবু ঘুম ভাঙেনি; ৩৩ বছরেই অভিনেতার মৃত্যু

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

অ্যালার্ম বেজেছিল, তবু ঘুম ভাঙেনি; ৩৩ বছরেই অভিনেতার মৃত্যু

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com