কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম চালু করা হয়। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ায় সামিটের এলএনজি টার্মিনাল থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বর্তমানে দেশের দুটি এলএনজি টার্মিনাল থেকেই আগের মতো জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এর ফলে এলএনজি আমদানি ও পুনর্গ্যাসীকরণের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের স্বাভাবিক কার্যক্রম ফিরেছে। গ্রাহকদের সহযোগিতার জন্য বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।