• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, কিয়েভে নিহত ১ গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ১৬ নভেম্বর বসছে বোর্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, নিরাপত্তাহীনতায় পড়বে সরকার: নাসীরুদ্দীন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তারেক রহমান গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প

১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’

প্রবাস ডেস্ক / ১৬ টাইম:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৭ বছরে পা রাখল ব্রিটেনের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’। এ উপলক্ষ্যে ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় এক আনন্দঘন ও জমকালো কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকার প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী ও সম্পাদক ড. মো. মশাহিদ আলী ‘সংলাপ ফ্যামিলি’র সদস্য ও কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দক্ষণে ডক্টর মো. মশাহিদ আলী তার দীর্ঘ ১৬ বছরের পথচলার স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে একটি সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ২০১০ সালের ১০ নভেম্বর এক বুক আশা নিয়ে বাংলা সংলাপের গৌরবময় যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ এই সময়ে প্রকাশনা অব্যাহত রাখতে যারা অবদান রেখেছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কমিউনিটির অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও বলেন, আমাদের এই দীর্ঘ পথযাত্রা মোটেও মসৃণ ছিল না। বাংলা সংলাপকে থামিয়ে দিতে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এমনকি সাবেক বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে মামলা দিয়ে আমাদের চরমভাবে হয়রানি করেছেন। আইনি লড়াইয়ে ব্যর্থ হয়ে তিনি বাংলা সংলাপের অফিসে নিজস্ব বাহিনী পাঠিয়ে সন্ত্রাসী হামলা পর্যন্ত চালিয়েছিলেন। তাছাড়াও, কমিউনিটির কিছু দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল বাংলা সংলাপের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে একের পর এক ষড়যন্ত্র করে গেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। বাংলা সংলাপ সব বাধা ও রক্তচক্ষু উপেক্ষা করে আজ এই অবস্থানে এসে পৌঁছেছে।

সম্পাদক ডক্টর মো. মশাহিদ আলী তার বক্তব্যে পত্রিকার ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে বলেন, বাংলা সংলাপ শুধু বর্তমান প্রজন্ম নয়, বরং কমিউনিটির তরুণ প্রজন্মের কথা গভীরভাবে চিন্তা করে। আর তাই তরুণদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আমরা দুটি ভাষায় নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছি। বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যমেও পত্রিকাটি প্রতি সপ্তাহে অত্যন্ত গুরুত্বের সাথে প্রকাশিত হয়ে আসছে।

তিনি আরও যোগ করেন, বাংলা সংলাপের অন্যতম প্রধান ব্যতিক্রমী গুণ হচ্ছে—এটি সবসময় মূলধারার সংবাদ ও সমসাময়িক ইস্যুগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকাশ করে থাকে, যা পাঠকদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে।” আগামী দিনগুলোতেও এই ধারা বজায় রাখতে তিনি পুরো ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।

অনুষ্ঠানে বাংলা সংলাপের দীর্ঘ পথচলার স্মৃতি চারণ করে এবং আগামী দিনের সাফল্য কামনা করে বক্তব্য দেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় জয়েন্ট ট্রেজারার মুহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ, বাংলা সংলাপের ম্যানেজিং এডিটর আনছার মিয়া, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি ডক্টর আনিছুর রহমান আনিছ, বাংলা পোস্টের সাব-এডিটর প্রভাষক জয়নাল আবেদীন, বাংলা সংলাপের বিশেষ প্রতিনিধি সাজু আহমদ, সাব-এডিটর মো. জয়নুল আবেদীন, চ‍্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, বাংলা সংলাপের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মিয়া এবং মুহাম্মদ আবুল ওহাব প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, বাংলা সংলাপের এই সাহসী ও দীর্ঘ পথচলা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাঙালি ও সব গণমাধ্যমকর্মীদের জীবন চলায় এক নতুন আশা, উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রেখে বাংলা সংলাপকে আরও বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’

11 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com