• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক শেরপুর সীমান্তে বিজিবির বিশেষ মহড়া, নজরদারিতে যুক্ত হলো ড্রোন ও এআই ক্যামেরা মাদক সেবনের ভিডিও ধারণের পর চাঁদাবাজির মামলায় কারাগারে ৪ সাংবাদিক শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের উৎপাদন বন্ধ কারখানা অনির্দিষ্টকালের জন্য শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ঢাবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন বিধিনিষেধ, লাগবে নিরাপত্তা স্টিকার রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ১২ চীনে আন্তর্জাতিক যুব নেতৃত্ব কর্মসূচিতে বাংলাদেশের ছয় তরুণ ভুল ধারণা থেকে বাঁচতে ইসলামের চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা

ভুটানকে হারিয়ে টানা দশমবার সাফের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক / ১২ টাইম:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ মানেই ভারতের আধিপত্য। সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়নরা আরও একবার জায়গা করে নিল ফাইনালে। শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে গিয়েছিল তারা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে টানা দশমবারের মতো সাফের ফাইনালে উঠলো তারা।

এটি সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগের ১৪ আসরের মধ্যে মাত্র একবার ফাইনালে উঠতে পারেনি ভারত। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। বাকি সব আসরেই ফাইনাল খেলেছে দলটি।

ভারত-ভুটান ম্যাচে ছিল আধুনিক প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার। প্রযুক্তিটির কল্যাণে দুটি সিদ্ধান্তই গেছে ভুটানের পক্ষে। একবার অফসাইডের কারণে বাতিল হওয়া গোল ফিরে পেয়েছে তারা। অন্যদিকে ভারতের পাওয়া একটি পেনাল্টির সিদ্ধান্তও বাতিল হয়েছে ভিএআর পর্যালোচনায়। তবে শেষ পর্যন্ত ভারতের ফাইনালে ওঠা ঠেকাতে পারেনি ভুটান।

ম্যাচের নবম মিনিটে পুথিয়া ভালাপ্পির গোলে এগিয়ে যায় ভারত। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কনসাম সিং। প্রথমার্ধে দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভারত।

বিরতির পর ৪৮ মিনিটে চেনচোর ক্রসে হেড করে গোল করেন তাশি টবডেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফলে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার আশা জাগায় ভুটান।

৮৪ মিনিটে ভারতের সুহাইল বাট বাম দিক দিয়ে দুই প্রতিপক্ষকে কাটিয়ে বক্সের কোণা থেকে দারুণ শট নিয়েছিলেন। কিন্তু তার প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। যোগ করা সময়ের শেষ দিকে আরও দুটি সুযোগ পেয়েছিল ভুটান। তবে বদলি খেলোয়াড় তেনজিন সহজ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে স্বপ্নভঙ্গ হয় ভুটানের, আর ফাইনালের টিকিট পায় ভারত।

Share this news as a Photo Card


আরো নিউজ

ভুটানকে হারিয়ে টানা দশমবার সাফের ফাইনালে ভারত

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ভুটানকে হারিয়ে টানা দশমবার সাফের ফাইনালে ভারত

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com